📚🌟🎨✏️🧸🎯
🏫

আমাদের সম্পর্কে

শিশুদের স্বপ্নের দুনিয়া গড়ার প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে চলেছি

💎

আমাদের আদর্শ

আমরা শিশুদের জন্য একটি নিরাপদ ও মানসম্মত ডিজিটাল শিক্ষার পরিবেশ গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাই আমরা প্রতিটি ভিডিও, ই-বুক এবং অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করি, যাতে শিশুরা আনন্দের মাধ্যমে সহজেই জ্ঞান অর্জনের প্রথম ধাপ শুরু করতে পারে এবং তাদের মধ্যে সঠিক জ্ঞান ও মূল্যবোধের দৃঢ় ভিত্তি গড়ে ওঠে। আমাদের গল্প, ভিডিও, বই, খেলনা এবং অন্যান্য সকল উপকরণ এমনভাবে তৈরি ও উপস্থাপন করার চেষ্টা করি, যা শিশুদের মনে বাংলাদেশের সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে এবং তাদের মানসিক বিকাশ ও সৃজনশীলতাকে সমৃদ্ধ করার সঙ্গী হিসেবে কাজ করে।

🌱

শিশুর সুস্থ মানসিক বিকাশকে ত্বরান্বিত করা

শিশুকে বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচয় করানো

🤝

শিশুদের একটি নিরাপদ ডিজিটাল প্লার্টফর্ম উপহার দেয়া

🎓

শিশুকে নৈতিক মূল্যবোধ এর সাথে পরিচয় করানো

📜

আমাদের গল্প

আদর্শলিপি বেশ কয়েক বছর ধরে আমাদের একটি স্বপ্ন ছিল—শিশুদের জন্য একটি নিরাপদ ডিজিটাল শিক্ষামূলক প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সহজেই বাংলা ভাষা ও বাংলাদেশের শিকড়ের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের শিক্ষামূলক জ্ঞান এর পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের মানুষের জীবনধারা সম্পর্কে জানতে পারবে। এছাড়াও তারা নৈতিকতা ও সহমর্মিতার শিক্ষা অর্জনের মাধ্যমে বাস্তব জীবনের বিভিন্ন বিষয় নিয়ে সচেতন হতে পারবে । এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম ধাপে আমরা ২০২৪ সালের ১ নভেম্বর আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ করি। এরপর ২০২৬ সালের … তারিখ আমাদের ওয়েবসাইট লঞ্চ হয়, যা আমাদের লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়।

🎯

আমাদের লক্ষ্য

AdorshoLipi-র লক্ষ্য শিশুদের জীবনের শেখার প্রথম ধাপকে বাংলা ভাষার মাধ্যমে আনন্দময় আর অর্থবহ করে তোলা। এছাড়াও শিশুদের বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত করানোর পাশাপাশি তাদের নৈতিকতা, সহমর্মিতা ও সৃজনশীল চিন্তা বিকশিত হতে সাহায্য করা।

🌈

আমাদের দৃষ্টিভঙ্গি

AdorshoLipi-তে আমরা একটি প্রজন্ম গড়ে তুলতে চাই যারা বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো প্রান্তে থাকলেও তাদের শিকড় সম্পর্কে জানবে, বাংলা ভাষা ও বাংলাদেশের জীবনধারাকে ভালোবাসবে, এবং সামাজিক মূল্যবোধ, সহানুভূতি ও শ্রদ্ধাশীল মনোবল নিয়ে বড় হবে।

👨‍👩‍👧‍👦

আদর্শলিপি পরিবার

AdorshoLipi শুধুমাত্র একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম নয়, এটি একটি পরিবার। যে পরিবারের একটি অংশ হচ্ছেন আমাদের অভিভাবক, শিক্ষক এবং শিশুরা যারা তাদের গুরুত্বপূর্ণ মতামত, আইডিয়া ও অভিজ্ঞতা শেয়ার করে আমাদের আরো নিখুঁতভাবে আমাদের লক্ষ্যে পৌছাতে সাহায্য করেন। আমরা বিশ্বাস করি একসাথে কাজ করার মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ, আনন্দদায়ক ও সৃজনশীল শেখার পরিবেশ তৈরি করা সম্ভব।

লোড হচ্ছে...

💌

আমাদের সাথে যোগ দিন